1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

২৭ বছরের পুরনো ভ্রুণ থেকে জন্ম নিল মলি

  • আপডেট টাইম :: শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০

এক্সক্লুসিভ ডেস্ক : মলি, বয়স মাত্র ১ মাস। তবে তর্কের খাতিরে তার বয়স ২৭ বছরও বলতে পারেন। কারণ, যে ভ্রুণ থেকে মলির জন্ম হয়েছে সেটি ২৭ বছর আগে সংরক্ষণ করা হয়েছিল। সম্প্রতি সেই ভ্রুণ থেকে আমেরিকার টেনিসির নক্সভিলে জন্ম নিল এই কন্যা সন্তান। তিন বছর আগে তার দিদি এমার জন্ম হয়েছিল ২৪ বছরের পুরনো ভ্রুণ থেকে।

এ বার দিদির রেকর্ড ভেঙে দিল মলি। নতুন রেকর্ডের দিকে অবশ্য বিশেষ নজর নেই মলির মা টিনা এবং বাবা বেন গিবসনের। তাঁরা পরিবারে নতুন অতিথিকে পেয়ে খুব খুশি।

নক্সভিলে ন্যাশনাল এমব্রয় ডোনেশন সেন্টারে ১৯৯২ সালের অক্টোবরে মলির ভ্রুণ সংরক্ষণ করে রাখা হয়েছিল। টিনা এবং বেন গিবসন যোগাযোগ করেন ওই সংস্থার সঙ্গে। এই বছর ফেব্রুয়ারিতে টিনা সেই সংরক্ষিত ভ্রুণ থেকে গর্ভবতী হন। মাস খানেক আগে জন্ম দেন কন্যা সন্তানের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com