1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বাংলাদেশে আরও কম সময় থাকতে চায় উইন্ডিজ!

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক : কদিন আগে বাংলাদেশ ঘুরে গেছে ওয়েস্ট ইন্ডিজের পর্যবেক্ষক দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জৈব সুরক্ষা পরিকল্পনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে গেছেন তারা। তবে এই সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। সোমবার তারা জানিয়েছে, এ ব্যাপারে চূড়ান্ত ঘোষণা আসবে সামনের সপ্তাহে।

জানুয়ারিতে এই সফরে তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলার কথা ক্যারিবিয়ানদের। তবে আগে থেকে তারা একটি টেস্ট কমানোর কথা বলে এসেছে। ভারতীয় সংবাদমাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, যত দ্রুত সম্ভব এই সিরিজ শেষ করতে চায় ওয়েস্ট ইন্ডিজ। একটি টেস্ট ম্যাচ কমানোর পাশাপাশি দুটি টি-টোয়েন্টিও খেলতে আগ্রহী নয় তারা।

স্কেরিট যোগ করেন, সবকিছু ভেবেচিন্তে চূড়ান্ত ঘোষণা দেবেন তারা। তাদের কাছে মনে হচ্ছে, এই সফরে অনেক বেশি ম্যাচ। এই সিরিজে কেবল দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে চান কি না জানতে চাইলে স্কেরিটের জবাব, ‘এই সপ্তাহে ঘোষণা আসবে। ২০২০ সালে অনেক ম্যাচ স্থগিত হওয়ায় ২০২১ সালে আমাদের বেশ ঠাঁসা সূচি।’

বিসিবি ক্রিকেট পরিচালন সভাপতি আকরাম খানের কাছ থেকে পাওয়া গেলো স্কেরিটের অনুচ্চারিত জবাব। বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেছেন, ‘তারা যে খেলতে চায় না তা নয়। কিন্তু এখানে অনেক দিন ধরে থাকার জন্য প্রস্তুত নয় তারা। ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা সিরিজে সম্প্রতি জৈব সুরক্ষা বলয়ে ঝামেলা হয়েছে। আসন্ন সিরিজে দুটি টি-টোয়েন্টি ও একটি টেস্ট হয়তো না-ও হতে পারে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com