1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

চলে গেলেন আর্জেন্টিনার সাবেক কোচ সাবেলা

  • আপডেট টাইম :: বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক : ডিয়েগো ম্যারাডোনার মৃত্যু শোক ভুলতে না পারা আর্জেন্টাইনরা মঙ্গলবার পেলেন আরেকটি দুঃসংবাদ। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনাকে রানার্সআপ ট্রফি এনে দেওয়া কোচ আলেসান্দ্রো সাবেলা মারা গেছেন।

শারীরিক অসুস্থতায় তার মৃত্যু হয়। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টর্সের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে গোল ডটকম। গত ২৬ নভেম্বর ‘জরুরিভাবে’ হাসপাতালে নেওয়া হয় সাবেলাকে। পরে বুয়েন্স আয়ার্সের কার্ডিওভাস্কুলার ইনস্টিটিউটে নেওয়া হয়।দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর মঙ্গলবার হার মানেন সাবেলা। হৃদরোগের সমস্যায় ভুগছিলেন তিনি।

১৯৮০ সালে লিডসে দলবদলের আগে সাবেলা ৮০ ম্যাচ খেলেন ব্লেডদের সঙ্গে। ১৯৮১ সালের শেষ দিকে আবার আর্জেন্টিনায় ফিরে যান তিনি, এস্তুদিয়ান্তেসে। সেখানে খেলোয়াড় ও ক্লাবের লিজেন্ড হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন সাবেলা। ২০০৯ সালে কোচ হিসেবে জেতেন কোপা লিবার্তাদোরেস।

দুই বছর পর পদত্যাগ করে সাবেলা কোচ হন আর্জেন্টিনার। লিওনেল মেসিকে দেন অধিনায়কত্ব। তার অধীনে আর্জেন্টিনা ৪০ ম্যাচে কেবল পাঁচটি হেরেছিল। তবে জার্মানির কাছে বিশ্বকাপ ফাইনাল হেরে সরে দাঁড়ান নিজেই। তার হাত ধরেই আর্জেন্টিনা ২৪ বছর পর খেলেছিল ব্রাজিল বিশ্বকাপের ফাইনাল। জার্মানি ফাইনাল জেতে ১-০ ব্যবধানে।

প্রসঙ্গত, ২০১১ সালে মেসিদের সঙ্গে বাংলাদেশ সফরে এসেছিলেন সাবেলা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com