1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বেনজেমার জোড়া গোলে নকআউট পর্বে রিয়াল

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদের দুই হার জমিয়ে দিয়েছিল উয়েফা চ্যাম্পিয়নস লিগের এবারের আসরের ‘বি’ গ্রুপের লড়াই। গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগ পর্যন্ত শেষ ষোলোতে যাওয়ার সুযোগ ছিল চারটি দলের সামনেই। শঙ্কা দেখা দিয়েছিল শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ পারবে কিনা নকআউট পর্বে যেতে সেটা নিয়ে।

তবে শেষ পর্যন্ত সব শঙ্কার সব মেঘ উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো নিশ্চিত করেছে জিনেদিন জিদানের শিষ্যরা। আর সেটা সম্ভব হয়েছে ঘরের মাঠে বুধবার রাতে বরুসিয়া মোশেনগ্লাডবাখকে ২-০ গোলে হারিয়ে। রিয়ালের হয়ে জয়সূচক দুটি গোলই করেছেন করিম বেনজেমা। তিনি ম্যাচের ৯ ও ৩১ মিনিটে গোল দুটি করেন।

শেষ ম্যাচে তারা ইন্টার মিলানকে হারাতে পারলে অবশ্য সুযোগ ছিল তাদের। কিন্তু ইন্টারের মাঠে তারা জয় পায়নি। শেষ ম্যাচটি করেছে গোলশূন্য ড্র। তাতে রিয়ালকে দুইবার হারিয়েও নকআউট পর্বের টিকিট পায়নি ইউক্রেনের দলটি। পায়নি ইতালির ক্লাব ইন্টার মিলানও।

ঘরের মাঠে ম্যাচের ৯ মিনিটেই রিয়ালকে এগিয়ে নেন করিম বেনজেমা। এ সময় ডানদিক থেকে লুকাস ভাসকেজের ক্রসে হেড দিয়ে বল জালে পাঠান তিনি। ৩১ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ হয় রিয়ালের। আবারো করিম বেনজেমা। আবারো তার হেডে গোল। এবার অবশ্য তাকে গোলে সহায়তা করেছেন রদ্রিগো। তাতে ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল। বিরতির পর অবশ্য আরো কোনো গোল পায়নি তারা। নকআউট পর্বে যেতে আর কোনো গোলের প্রয়োজনও হয়নি তাদের।

এর মধ্য দিয়ে ১৯৯৭ সাল থেকে টানা ২৫ বছর ধরে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে খেলার রেকর্ড গড়েছে রিয়াল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com