1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন শেরপুরে রাইস কুকারে রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু ‎পাবনায় ১১৩৬টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৬১৬টিতেই নেই প্রধান শিক্ষক আসামির গায়ের শার্ট নিয়ে নানা প্রশ্ন খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ

ময়দা-চিনি-ডাল্ডা দিয়ে তৈরি হচ্ছে ইসলামপুরী গুড়

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০

জামালপুর : জামালপুরের ইসলামপুর আখের রসের পরিবর্তে ময়দা-চিনি আর ডাল্ডা দিয়ে অস্বাস্থ্যকর ভেজাল গুড় তৈরি হচ্ছে। দীর্ঘ দিন ধরে এ ব্যবসা চলে এলেও কোনপ্রকার ব্যবস্থা না নেওয়ায় ভেজাল গুড়ের জমজমাট ব্যবসা চলছে ইসলামপুরে।
জানা গেছে, ইসলামপুর পৌর এলাকার বোয়ালমারী গ্রামের আনারুল ওরফে আনোয়ার ও মির্জা আলী নিজের বাড়িতে দীর্ঘদিন ধরে ভেজাল গুড় তৈরি কাখানায় নোংরা ও অস্বাস্থ্যকর অবৈধ প্রক্রিয়ায় আখের রসের পরিবর্তে ময়দা, চিনি, হাইড্রোজ, সোডা ও গো-খাদ্য চিটাগুড় বা নালি দিয়ে মানবদেহের জন্য ক্ষতিকর গুড় তৈরি করছে।
সরেজমিনে ভেজাল গুড় তৈরি কারখানায় গিয়ে দেখা গেছে শ্রমিকরা অবৈধ প্রক্রিয়ায় চিনি ও ময়দা সাথে মানবদেহের জন্য ক্ষতিকর ডাল্ডাসহ বিভিন্ন উপকরণ মিশিয়ে কড়াইয়ে চুলায় জাল দিয়ে গুড় তৈরি করছে। ময়দার বস্তা ও চিনির বস্তাসহ কারখানায় দেখা গেছে পঁচা নালির ট্যাং।
এসময় কারখার শ্রমিক ও মালিকরা কোন বক্তব্য না দিতে চাইলেও তারা জানান, ৫০ কেজি এক বস্তা চিনি দিয়ে সাথে ময়দা মিশিয়ে তারা ৫০০ গ্রামের ১০০ গুড় তৈরি করেন। এরপর প্রতিমণ গুড় ১ হাজার ৩শ টাকায় বিক্রি করে থাকেন। ২ হাজার ৯শ টাকায় ৫০ কেজি বস্তা চিনি ক্রয় করে কারখানায় গুড় তৈরি করছে তারা। এতে তাদের দুই থেকে তিনশ টাকা লাভ হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com