1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

নিজ কক্ষ বুঝে পেলেন নুর

  • আপডেট টাইম :: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০

ঢাকা : হামলার ২৩ দিন পর ডাকসুর নিজ কক্ষে ঢুকতে পেরেছেন ভিপি নুরুল হক। এর আগে হামলার ঘটনার তদন্তের জন্যে এতদিন তাকে চাবি দেয়নি কর্তৃপক্ষ।

বুধবার বেলা আড়াইটার দিকে ভিপির কক্ষের সিলগালা করা তালা খুলে দেয়া হয়। পরে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা-কর্মীদের নিয়ে নিজের কক্ষে প্রবেশ করেন ভিপি নুর। সেসময় কক্ষের ল‌্যাপটপ, আলমারি ও জানালা ভাঙচুর অবস্থায় দেখতে পান।

কক্ষে প্রবেশের সময় ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেনও উপস্থিত ছিলেন।

ভিপি নুর বলেন, ‘গতকালকে তদন্ত কমিটির প্রধান কলা অনুষদের ডিন আবু মো. দেলোয়ার হোসেন আমাকে ফোন দিয়ে চাবি নেওয়ার জন্য বললেন। স্যার সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা আজাদ ভাইয়ের কাছে চাবি দিলে আমরা তার কাছ থেকে সংগ্রহ করি।’

তিনি বলেন, ‘ডাকসুতে হামলার তদন্ত চলছে বলে শুনছি অনেকদিন ধরে। কিন্তু সে তদন্তের শেষ কোথায় আজও জানি না। তদন্ত কমিটি আমাকে ডেকেছিল। আর আজকে রুমের চাবি দেওয়া হবে বলা হয়। কিন্তু আজকে আমি যাওয়ার পরও রুম খোলার ব্যবস্থা করেনি। সত্যিই দুঃখজনক।’

বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে সবসময় বিমাতাসুলভ আচরণ পেয়ে থাকেন বলে অভিযোগ করেন তিনি। আজকের ঘটনাও তার বিপরীত নয় বলে উল্লেখ করেন নুর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com