1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

আশুলিয়ায় বাসাভাড়া দিতে না পারায় পোশাক শ্রমিককে গণধর্ষণ!

  • আপডেট টাইম :: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০

ঢাকা : সাভারের আশুলিয়ায় বাসাভাড়া পরিশোধ করতে না পারায় স্বামীকে আটকে রেখে এক পোশাক শ্রমিককে (২৪) গণধর্ষণ করার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার দিবাগত গভীর রাতে গণধর্ষণের শিকার হন ওই তরুণী। এ ঘটনায় বুধবার দুপুরে প্রধান অভিযুক্ত বাড়িমালিক মো. কালামকে আটক করেছে পুলিশ। বাকিরা পলাতক আছে।

ভুক্তভোগী নারী শ্রমিক জানান, তিনি মো. কালামের বাড়ির একটি কক্ষে ভাড়া থেকে ডিইপিজেডের এক পোশাক কারাখানায় কাজ করেন। গতকাল রাতে তিনি স্বামীকে নিয়ে নিজকক্ষে ছিলেন। রাত ১২টার দিকে বাড়ির মালিক কালাম ও তার পাঁচ সঙ্গী ডিসেম্বর মাসের বাসাভাড়ার ২ হাজার টাকা নিতে আসেন। কারখানায় বেতন পরিশোধ করা হয়নি বলে বাড়ির মালিককে জানান তিনি। কিন্তু কালামের দুই সহযোগী তার স্বামীকে পাশের কক্ষে আটকে রাখে। পরে জোরপূর্বক তার সোনার হার, চুরি, কানের দুল ও নাকের ফুল খুলে নেয় তারা। এরপর তিনজন তার হাত-পা চেপে ধরে ও বাড়ির মালিক তাকে যৌন নির্যাতন করে। বাকি তিনজন ভোর ৪টা পর্যন্ত যৌন নির্যাতন করে চলে যায়। বুধবার সকালে তিনি আশুলিয়া থানায় অভিযোগ জানান।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক সেলিম রেজা বুধবার অভিযুক্ত বাড়ি মালিক মো. কালামকে আটক করেন। তবে বাকিদের আটক করতে পারেননি তিনি।

সেলিম রেজা জানান, ভুক্তভোগী ওই নারী শ্রমিকের অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্ত কালামকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা করা হচ্ছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com