1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী বকশিগঞ্জ সীমান্তে বন্যহাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু সবকিছুতেই বিরোধিতা, এই কালচার সমর্থন করি না: সংসদে জামায়াত আমির অর্থমন্ত্রী দুঃসাহসী, গগনস্পর্শী বাজেট দাঁড় করিয়েছেন: আলতাফ হোসেন চৌধুরী কুমিল্লায় রেস্টুরেন্টে কন্যাশিশু রেখে চলে গেল বিদেশি পরিবার দেশে ফিরেই মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: মালয়েশিয়া ও চীন সফর নিয়ে সংসদে প্রধানমন্ত্রী মেসিকে নিয়ে গোপন তথ্য ফাঁস কাঁটাবনে বহুতল ভবনে আগুনে ২ জনের মৃত্যু ৬ মাস পর খুললো পাগলা মসজিদের দানবাক্স, পাওয়া গেল ৪৩ বস্তা টাকা

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়লো ১৬ জানুয়ারি পর্যন্ত

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০

শিক্ষা ডেস্ক: করোনা পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানে ফের ছুটি বাড়লো। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তবে কওমি মাদ্রাসা ছুটির আওতায় থাকবে না।

শুক্রবার (১৮ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য নিশ্চিত করেন। তথ্য কর্মকর্তা এম এ খায়ের বলেন, পরিস্থিতি বিবেচনায় এই ছুটি বাড়ানো হয়েছে। কওমি মাদ্রাসা ছাড়া দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে।

এর আগে বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সুযোগ নেই। নতুন করে ছুটি বাড়ানোর বিকল্প নেই।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলে ছুটি বাড়াতেই হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে শিক্ষাপ্রতিষ্ঠান সীমিত আকারে খুলে দেওয়া হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি কয়েক ধাপে বাড়িয়ে আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com