1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

ঢাকাস্থ শেরপুর জেলা সাংবাদিক ফোরাম গঠন: আহ্বায়ক হকি, সদস্য সচিব মামুন

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০

নিজস্ব প্রতিবেদক : যাত্রা শুরু হলো ঢাকাস্থ শেরপুর জেলা সাংবাদিক ফোরামের। শুক্রবার (১৮ ডিসেম্বর) ঢাকার পূর্বাচলে মোল্লা বাড়িতে অনুষ্ঠিত এক সভায় সমকালের সিনিয়র রিপৌর্টার হকিকত জাহান হকিকে আহ্বায়ক ও দেশ রুপান্তরের সিনিয়র রিপৌর্টার মামুন আব্দুল্লাহকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটি ঘোষণা করেন বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও ঢাকাস্থ বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতির সভাপতি মোল্লা জালাল।

কমিটির অন্য সদস্যরা হলেন- বিএফইউজের যুগ্ম মহাসচিব আবদুল মজিদ, বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার রুকুনুজ্জামান অঞ্জন, সিনিয়র সাংবাদিক তাসলিমা শিখা, আমাদের সময়ের সহকারী সম্পাদক মঈন আবদুল্লাহ, আমাদের সময়ের অনলাইন ইনচার্জ দেলোয়ার রাশেদ, স্পোর্টসমেইল২৪.কমের সম্পাদক রোকুনুজ্জামান সেলিম, প্রিয়.কমের তানজিল রিমন, দৈনিক মুখপাত্রের সিনিয়র রিপোর্টার মালেক মল্লিক, বাংলাদেশ জার্নালের মুজাহিদ বিল্লাহ। কমিটি গঠনের সময় উপস্থিত ছিলেন বিএফইউজের মহাসচিব শাবান মাহমুদ, বিএফইউজের যুগ্ম মহাসচিব আবদুল মজিদ, ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক সরদার ফরিদ আহমদ, ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সাবেক সভাপতি এ কে এম শহিদুল হক, ঢাকাস্থ জামালপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল, ভোরের ডাকের চিফ রিপোর্টার আকতার হোসেন প্রমুখ।

উপস্থিত নেতৃবৃন্দ ঢাকায় দেশের অনেক উপজেলার সাংবাদিক কমিটি থাকলেও শেরপুরে কমিটি না থাকায় বিস্ময় প্রকাশ করেন। তারা দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠনের পরামর্শ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com