1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রাতে ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন-র‌্যালি না করার নির্দেশ ৯ এমএম পিস্তল পাচ্ছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তারা: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে অবৈধ প্রবেশের চেষ্টাকালে শ্রীবরদী সীমান্তে শিশুসহ ৯ বাংলাদেশী আটক শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

বেশি আবেদনময়ী করতে নিতম্বে অস্ত্রোপচার, মডেলের মৃত্যু

  • আপডেট টাইম :: বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক : নিজেকে আরো বেশি আবেদনময়ী করার জন্য নিতম্বে অস্ত্রোপচার করান মার্কিন মডেল জোসলিন ক্যানো। কিন্তু ভুল অস্ত্রোপচারের কারণে গত ৭ ডিসেম্বর মৃত্যু হয়েছে ৩০ বছর বয়েসি এই মডেলের। ডেইলি মিরর এ খবর প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে—জোসলিন তার নিতম্ব আরো বড় করার জন্য এই প্লাস্টিক সার্জারি করান। আর এই অস্ত্রোপচার কলম্বিয়াতে করান তিনি। কিন্তু ভুল অস্ত্রোপচারের কারণে এই মডেলের মৃত্যু হয়েছে। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

জোসলিন একজন ফ্যাশন ডিজাইনারও ছিলেন। সোশ্যাল মিডিয়ায় তার দারুণ প্রভাব ছিল। এ মডেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অনুসারী রয়েছে ১ কোটি ৩০ লাখের বেশি। প্রিয় মডেলের মৃত্যুতে তার ভক্ত অনুরাগীরা শোক প্রকাশ করেছেন।

১৯৯০ সালে ক্যালিফোর্নিয়ার আনাহেইমে জন্মগ্রহণ করেন জোসলিন। তবে বেড়ে উঠেছেন ক্যালিফোর্নিয়ার লেক এলসিনোরে। মাত্র ১৭ বছর বয়েসে স্থানীয় ম্যাগাজিনে প্রথম মডেল হন তিনি। এরপর অনেক বিখ্যাত ম্যাগাজিনের প্রচ্ছদে জায়গা পেয়েছেন তিনি। অভিনয় করেছেন বেশ কিছু মিউজিক ভিডিওতে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com