1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

মালদ্বীপে উত্তাপ ছড়াচ্ছেন সোনাক্ষী

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক : মুম্বাই, ২৩ নভেম্বর- দেখতে দেখতে বলিউডে ১০ বছর পার করে দিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহা। সোনাক্ষী সিনহা সালমান খানের সাথে ‘দাবাং’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে পা রাখেন। সেই সিনেমায় সালমান খানের সাথে ‘তেরে মাস্ত মাস্ত দো নেন’-এ সোনাক্ষী কেড়ে নেন সিনেপ্রেমীদের মন। তারপর তাকাতে হয়নি।

সোনাক্ষী সিনহা অক্ষয় কুমারের সাথে করেন ‘রাউডি রাঠোর’ ও শাহিদ কাপুরের সাথে করেন ‘আর রাজকুমার’ সিনেমায় অভিনয়। আর তারপর থেকেই বলিউডে জায়গা পাকা করে নেন সোনাক্ষী।

করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের মতো তারকারাও ছিল ঘর বন্দি। তব্ভে এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। তাই সুযোগ পেয়েই স্বাস্থা বিধি মেনে বলিউড সেলেবরা পারি দিচ্ছে বিদেশে।

মালদ্বীপে ইতিমধ্যে ছুটি কাটাতে গিয়েছেন তারা সুতারিয়া থেকে শুরু করে দিশা পাটানি। শুধু তাই নয় কাজল আগারওয়াল হানিমুন করেছেন মালদ্বীপে। আর সেখান থেকে একের পর এক ছবি আপলোড করেছেন বলিউড তারকারা। আর এবার সেই তালিকায় নাম লেখালেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহা।

বর্তমানে সোনাক্ষী সিনহা ছুটি কাটাচ্ছেন মালদ্বীপে। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই ছবি পোস্ট করেছেন তিনি। সেই ছবিতে সাদা -কালো রঙের একটি সুইমসুট পরে ছবি শেয়ার করেছেন বলিউড এই অভিনেত্রী। আর সেই ছবি প্রকাশ পেতেই মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com