1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রাতে ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন-র‌্যালি না করার নির্দেশ ৯ এমএম পিস্তল পাচ্ছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তারা: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে অবৈধ প্রবেশের চেষ্টাকালে শ্রীবরদী সীমান্তে শিশুসহ ৯ বাংলাদেশী আটক শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

প্রেমিকের সঙ্গে ক্যাটরিনার বড়দিন উদযাপন!

  • আপডেট টাইম :: শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক : জনপ্রিয় বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তার সঙ্গে অভিনেতা ভিকি কৌশলকে জড়িয়ে বলিপাড়ায় অনেকদিন থেকেই প্রেমের গুঞ্জন উড়ছে। প্রায়ই এই জুটিকে একসঙ্গে দেখা যায়। শুক্রবার (২৫ ডিসেম্বর) বড়দিনের উৎসবও কথিত প্রেমিকের সঙ্গে পালন করেছেন ক্যাটরিনা।

গতকাল রাতে ক্যাটরিনার বাড়িতে গিয়েছিলেন ভিকি। বাড়ি থেকে বের হওয়ার সময় পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন ‘উড়ি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ অভিনেতা। এই সময় হালকা নীল রঙের শার্ট ও সাদা মাস্ক পরা ছিলেন তিনি।

‘কফি উইথ করন’ টক শোয়ে প্রথম ভিকি ও ক্যাটরিনাকে নিয়ে আলোচনা হয়। এরপর বিভিন্ন সময় একসঙ্গে দেখা যায় তাদের। করোনা মহামারির কারণে দীর্ঘদিন লকডাউন থাকার পর তা শিথীল হলে ক্যাটরিনার বাড়ির সামনে ভিকিকে দেখা যায়। গত ১ ডিসেম্বর নির্মাতা করন জোহরের এক পার্টিতেও হাজির হয়েছিলেন এই জুটি।

সিনেমার কাজের দিক থেকে আলী আব্বাস জাফরের সুপারহিরো সিনেমায় অভিনয় করবেন ক্যাটরিনা। এছাড়া সালমান খানের সঙ্গে ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির ‘টাইগার থ্রি’ সিনেমার শুটিং শুরু করবেন এই অভিনেত্রী। অন্যদিকে, সর্দার উদাম সিংয়ের বায়োপিকে দেখা যাবে ভিকিকে। পাশাপাশি বিজয় কৃষ্ণ আচার্যের একটি কমেডি সিনেমায় অভিনয় করছেন এই অভিনেতা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com