1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রাতে ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন-র‌্যালি না করার নির্দেশ ৯ এমএম পিস্তল পাচ্ছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তারা: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে অবৈধ প্রবেশের চেষ্টাকালে শ্রীবরদী সীমান্তে শিশুসহ ৯ বাংলাদেশী আটক শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

মিষ্টি ইমেজ ভাঙতেই খোলামেলা ছবি পোস্ট করি: মধুমিতা

  • আপডেট টাইম :: শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক : ভারতীয় টেলিভিশন অভিনেত্রী মধুমিতা সরকার। স্টার জলসায় প্রচারিত ‘বোঝেনা সে বোঝেনা’ ধারাবাহিকে ‘পাখি’ চরিত্রে অভিনয় করে তুমুল দর্শকপ্রিয়তা লাভ করেন। বাংলাদেশেও তার ভক্ত সংখ্যা কম নয়! গত বছর অভিনেতা সৌরভের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকেই আলোচনায় রয়েছেন মধুমিতা।

‘মিষ্টি’ মেয়ের খোলস ছাড়িয়ে বোল্ড অবতারে অভ্যস্ত হওয়ার চেষ্টা করছেন মধুমিতা। সাহসী পোশাকে তোলা ছবি নিয়মিত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকেন তিনি। এ বিষয়ে মধুমিতা সরকার ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন—‘পাখি’-এর ইমেজ ভাঙতে সময় লেগেছে। ক্যারিয়ারের গোড়ার দিকেই মিষ্টি ইমেজটা ভাঙতে চাই। তাই নানা ধরনের (খোলামেলা) ছবি পোস্ট করি। কমেন্টস নিয়ে আমার মাথাব্যথা নেই। কোনো কমেন্ট পড়িও না।

মধুমিতার বিবাহবিচ্ছেদের কারণ তার মা বলে গুঞ্জন শোনা যায়। কিন্তু এ তথ্য সত্য নয় বলে দাবি করেছেন মধুমিতা। ব্যাখ্যা করে এ অভিনেত্রী বলেন—মায়ের সঙ্গে আমার যত বন্ধুত্ব, ততটাই ঝগড়া। আমার যতটা না ইগো, মায়ের তার চেয়েও বেশি। মা আমাকে বেশি আঘাত করে কথা বলে। তারপর দু’জনেই ভুল বুঝে ‘সরি’ বলি। কিন্তু আমার আর সৌরভের (চক্রবর্তী) মধ্যে মা কখনো আসেনি। এটা ছিল আমাদের দু’জনের সিদ্ধান্ত।

ভালোবেসে অভিনেতা সৌরভের সঙ্গে ঘর বেঁধেছিলেন মধুমিতা। গত বছর তাদের বিবাহবিচ্ছেদ হয়েছে। বিয়ে বিচ্ছেদের পর থেকে নানাজনের সঙ্গে নাম জড়িয়েছে তার। কিন্তু মধুমিতার দাবি—আমি সিঙ্গেল। কাজ ছাড়া অন্য কোনো সম্পর্ক থেকে এখন অনেক দূরে। এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে খানিকটা হলেও আমার সঙ্গে হওয়া বিশ্বাসঘাতকতা দায়ী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com