1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রাতে ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন-র‌্যালি না করার নির্দেশ ৯ এমএম পিস্তল পাচ্ছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তারা: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে অবৈধ প্রবেশের চেষ্টাকালে শ্রীবরদী সীমান্তে শিশুসহ ৯ বাংলাদেশী আটক শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ছি: জয়া

  • আপডেট টাইম :: সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক : সময়ের সঙ্গে ধর্ষণ ও নারী নির্যাতনের মতো নেক্কারজনক ঘটনা বেড়েই চলেছে। এসব নৃশংসতার মাত্রা দিন দিন ছাড়িয়ে যাচ্ছে। নোয়াখালীর একলাসপুরে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনা মানুষকে দারুণভাবে ভাবিয়ে তুলেছে। প্রতিবাদে ফুঁসে উঠেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগে ধর্ষণবিরোধী বিক্ষোভ চলছে। শিল্প-সাহিত্য-সংগীত ও তারকা অভিনয়শিল্পীরাও নিজস্ব ভাষায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন।

ধর্ষণের মতো নেক্কারজনক ঘটনার প্রতিবাদ জানিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ঘৃণা উগড়ে এ অভিনেত্রী বলেন—ছি! কীভাবে এই দৃশ্য আমি দেখি! ফোনে ফোনে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সেই নির্মম নিষ্ঠুর ভিডিও আমারই দেশে তৈরি, এও বিশ্বাস করতে হবে? আমারই কোনো বোনকে লাঞ্ছনার নরকের অতলে পৌঁছে দিচ্ছে আমারই পাশের বাড়ির এক ছেলে, এও আমাকে দেখতে হবে আমারই ভাইয়ের রক্তে ভেজা লাল–সবুজের দেশে?

সাম্প্রতিক সময়ে ঘটা ঘটনা উল্লেখ করে জয়া বলেন—নিষ্পাপ শিশু, সরল আদিবাসী, বেড়াতে যাওয়া আনন্দিত স্ত্রী, ঘরের কোণে সংসারী মা—সবাই হয়ে যাচ্ছে নরকের অঙ্গারে পোড়া ছবি। একের পর এক এই সর্বনাশা ঢেউ কোথায় ভাসিয়ে নিচ্ছে আমাদের? তাহলে কি মেনে নিতে হবে, ধর্ষণের অতিমারিই আমাদের গন্তব্য? না। এই পরিণতি আমরা কখনই মেনে নেব না।

সবার প্রতি আহ্বান জানিয়ে জয়া বলেন—এ যদি পৌরুষ হয়, তাকে আমি বলি, ছি! সবাই কণ্ঠ মিলিয়ে চিৎকার করে বলি, ছি! আর তুমি এই হৃদয়ে উঠে এসো, দুঃখিনী বোনটি আমার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com