1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বকাপে গোলবন্যায় বিশ্ব রেকর্ড মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরের কথা আলোচনা হয়েছে: মাহদী আমিন রাতে ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন-র‌্যালি না করার নির্দেশ ৯ এমএম পিস্তল পাচ্ছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তারা: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে অবৈধ প্রবেশের চেষ্টাকালে শ্রীবরদী সীমান্তে শিশুসহ ৯ বাংলাদেশী আটক শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো

ধর্ষণের পর অশ্রাব্য সংলাপের দৃশ্যে আপত্তি ছিল স্পর্শিয়ার

  • আপডেট টাইম :: সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক : শাকিব খান অভিনীত ও অনন্য মামুন পরিচালিত সিনেমা ‘নবাব এলএলবি’ গত ১৬ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে মুক্তি দেয়া হয়। মুক্তির পরপরই অনলাইনে ভাইরাল হয় এই সিনেমার একটি দৃশ্য। ওই দৃশ্যে- ধর্ষিতা নারী মামলা করার জন্য থানায় যান। সেখানে পুলিশের এসআই ওই নারীকে অশ্রাব্য ভাষায় ধর্ষণ বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন। আর এই দৃশ্যেই বাধে বিপত্তি।

নবাব এলএলবি সিনেমায় এমন দৃশ্যর মাধ্যমে পুলিশকে হেয় করার অভিযোগ উঠে। পর্নোগ্রাফি আইনে সিনেমাটির পরিচালক অনন্য মামুন এবং ওই দৃশ্যের অভিনেতা শাহীন মৃধার বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। অভিযুক্তদের গ্রেফতার করা হয়।

সিনেমার ওই দৃশ্য নিয়ে আপত্তি ছিল অভিনেত্রী স্পর্শিয়ারও। সিনেমাটিতে গণধর্ষণের শিকার তরুণীর চরিত্রে স্পর্শিয়া ও পুলিশের চরিত্রে অভিনয় করেছেন শাহিন মৃধা। আপত্তিকর ওই দৃশ্য নিয়ে স্পর্শিয়া বলেন, ‘যখন ওই দৃশ্য ধারণ করা হয়, তখনই আমি পরিচালককে বলেছিলাম ওভাবে না করতে, পুলিশি ঝামেলা হতে পারে। তা–ই হলো। কারণ, সিকোয়েন্সটির উপস্থাপনা ভালো হয়নি। ওই দৃশ্যে যে ভাষা ব্যবহার করা হয়েছে, তার উপস্থাপনা সুন্দর হয়নি।’

এদিকে ওই দৃশ্যের জন্য পর্নোগ্রাফি আইনে করা মামলায় পরিচালক অনন্য মামুন ও অভিনেতা শাহীন মৃধাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গত ২৫ ডিসেম্বর দুপুরে এ আদেশ দিয়েছেন ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলাম। ‘নবাব এলএলবি’ চলচ্চিত্রে পুলিশকে হেয় করার অভিযোগে ডিএমপি সাইবার ক্রাইম ইউনিটের দায়ের করা মামলায় গত ২৪ ডিসেম্বর রাতে অনন্য মামুনকে আটক করে ডিবি পুলিশ। তারপর তাকে গ্রেফতার দেখানো হয়। শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদ আদালতে আসামিদের আটক রাখার আবেদন করলে তা মঞ্জুর করেন আদালত। অনন্য মামুন, শাহিন মৃধা ও অজ্ঞাত কয়েকজনের নাম ছাড়া এজাহারে স্পর্শিয়ার নাম নেই বলে জানা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com