1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

হাসিমুখে বছর শেষ করল ম্যানইউ-আর্সেনাল

  • আপডেট টাইম :: বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক : করোনা কাণ্ডে এ বছরকে মনে রাখতে চাইবে না কেউই। তবে হাসি মুখেই বছর শেষ করতে পেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগে দুটি ভিন্ন ম্যাচে তারা হারিয়েছে উলভস ও ব্রাইটনকে।

ম্যানইউ-আর্সেনালের জয়ের মধ্যেও ব্যাপক মিল। দুই দলই জেতে ১-০ গোলে। মঙ্গলবার রাতে ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে মুখোমুখি হয় ম্যানচেস্টার ইউনাইটেড-উলভস।

নিজেদের ১৫ তম ম্যাচ খেলতে নেমে যোগ করে সময়ে রাশফোর্ডের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রেড ডেভিলসরা। ভাগ্য খারাপ বলতেই হয় উলভসের। পুরো ম্যাচে নিজেদের গোলবার রক্ষা করতে পারলেও ম্যাচের অতিরিক্ত সময়ে সামলাতে পারেনি। তাইতো হারাতে হয় পয়েন্ট।

এই জয়ের মধ্যে দিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠেছে ম্যানইউ। সমান ম্যাচ খেলে দুই পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে চ্যাম্পিয়ন লিভারপুল।

এদিকে ইপিএলে সুবিধাজনক অবস্থানে না থাকলেও বছরের শেষ ম্যাচে ব্রাইটনের বিপক্ষে জয় পেয়েছে আর্সেনাল। আলেকজান্দ্রে লাকাজেটের গোলে ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে গানাররা। ম্যাচের ৬৬ মিনিটের সময় বুকায়ো সাকার সহায়তায় বদলি হিসেবে নেমেই ব্রাইটনের জালে বল জড়ান লাকাজেটে।

হাসিমুখে বছর শেষ করলেও পয়েন্ট টেবিলের তাদের অবস্থান ১৩ নম্বরে। ১৬ ম্যাচের মধ্যে অর্ধেক ম্যাচই হেরেছে আর্সেনাল। ৬ জয়ে তাদের পয়েন্ট ২০। আর দুটি ম্যাচে ড্র। লড়াইয়ে ফিরতে হলে গানারদের পাড়ি দিতে হবে বহুদূর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com