1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিয়ন্ত্রণে চকবাজারের আগুন, সরু গলি ও তারের জটে নেভাতে বেগ নালিতাবাড়ীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স ঝিনাইগাতীতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত বেতন-ভাতা নিয়ে জটিলতা: বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ে তালা, কর্মবিরতির হুঁশিয়ার ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন গ্রেপ্তার, মসজিদের মাইক জব্দ পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ সরকারি কলেজের ক্লাসরুমকে বানানো হলো বেডরুম, ঘুমান অধ্যক্ষ ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী নালিতাবাড়ীতে ভূমি, কৃষি ও স্বাস্থ্যসেবা নিয়ে গণশুনানি

শেরপুরে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের নতুন কমিটি 

  • আপডেট টাইম :: শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১

শেরপুর : এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন শেরপুর জেলা শাখার দ্বি-বার্ষিক সাধারণ সভা শুক্রবার শেরপুর শহরের সাতানী পাড়ায় ফাউন্ডেশনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। শ্রমিকনেতা মনীন্দ্র চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি সংঘ বাংলাদেশ’র সভাপতি বিশিষ্ট কবি সাংবাদিক ও কলামিস্ট তালাত মাহমুদ।

বক্তব্য রাখেন সাংবাদিক সুমন দে, সাংবাদিক মোঃ জুবাইদুল ইসলাম, বৈদ্যনাথ দে, মোঃ লিটন আকন্দ, সুভাষ চন্দ্র বিশ্বাস, শেফালী বেগম, মুক্তা হরিজন প্রমূখ।

সভায় আগামী দুই বছরের জন্য সর্বসম্মতিক্রমে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। কর্মকর্তারা হলেন, মোঃ জুবাইদুল ইসলাম সভাপতি, মনীন্দ্র চন্দ্র বিশ্বাস সিনিয়র সহ-সভাপতি, বৈদ্যনাথ দে সহ-সভাপতি, মোঃ লিটন আকন্দ সাধারণ সম্পাদক, সুভাষ চন্দ্র বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক, নাজমুল হোসাইন সাংগঠনিক সম্পাদক, অজয় কর্মকার কোষাধ্যক্ষ, মোঃ সুজন মিয়া মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, মোঃ জাহাঙ্গীর খান আইন বিষয়ক সম্পাদক, মোঃ রাজা মিয়া তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুক্তা হরিদাস মহিলা সম্পাদক, রাজেশ চন্দ্র সাহা শ্রম ও শিশু বিষয়ক সম্পাদক, নুরউদ্দিন খান প্রচার ও প্রকাশনা সম্পাদক, মলয় সরকার দপ্তর সম্পাদক, এবং শেফালী বেগম সদস্য।

সভায় কবি তালাত মাহমুদকে প্রধান উপদেষ্টা করে তিন সদস্যের একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com