1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

সৌরভের চিকিৎসা পরিকল্পনা নিয়ে সোমবার আলোচনা

  • আপডেট টাইম :: রবিবার, ৩ জানুয়ারী, ২০২১

স্পোর্টস ডেস্ক : জীবনের এক কঠিন রাত পার করলেন ভারতের সাবেক অধিনায়ক ও ক্রিকেট বোর্ড প্রধান সৌরভ গাঙ্গুলি। তার আরও চিকিৎসা পরিকল্পনা নিয়ে সোমবার আলোচনায় বসবে মেডিক্যাল বোর্ড, এক মেডিক্যাল বুলেটিনে এ খবর জানিয়েছে উডল্যান্ডস হাসপাতাল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সৌরভের স্বাস্থ্য পরিস্থিতির ওপর সর্বদা নজরদারি করছেন চিকিৎসকরা। যখন যা প্রয়োজন, সেভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বুকে অস্বস্তি, বমি, মাথা ভারী ও ঘোরানো নিয়ে সাবেক ভারতীয় অধিনায়ক শনিবার বেলা একটায় হাসপাতালে ভর্তি হন। সকাল ১১টায় বাড়ির জিমনেশিয়ামে ব্যয়াম করার সময় অসুস্থ বোধ করেন তিনি। ডাক্তাররা তার এনজিওপ্লাস্টি করেছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, সকাল ১০টায় নিয়মমাফিক করা ইসিজির রিপোর্ট সন্তোষজনক। শনিবার তার করোনা পরীক্ষা করা হয়েছিল, রিপোর্টে নেগেটিভ এসেছে।

শনিবার সন্ধ্যায় উডল্যান্ডস হাসপাতালে সৌরভকে দেখতে যান পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পরে তিনি সংবাদমাধ্যমকে জানান, ‘তিনি (গাঙ্গুলি) এখন ভালো আছেন। আমার সঙ্গে কথাও বলেছেন। আমি ডাক্তার ও হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে তারা এনজিওপ্লাস্টি করে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com