1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

রোনালদোময় ম্যাচে জুভেন্টাসের জয়

  • আপডেট টাইম :: সোমবার, ৪ জানুয়ারী, ২০২১

স্পোর্টস ডেস্ক : ইতালিয়ান সিরি’আ লিগে জয় পেয়েছে জুভেন্টাস। তারা ৪-১ গোলে হারিয়েছে উদিনিসকে। এই ম্যাচে জ্বলে উঠেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি নিজে করেছেন দুই গোল। সহায়তা করেছেন একটিতে।

জয় পেলেও এসি মিলানের সঙ্গে জুভেন্টাসের পয়েন্ট ব্যবধান কমেনি। এখনো এসি মিলান এগিয়ে আছে ১০ পয়েন্টের ব্যবধানে। ১৫ ম্যাচ থেকে মিলানের সংগ্রহ ৩৭ পয়েন্ট। ১৪ ম্যাচ থেকে জুভেন্টাসের সংগ্রহ ২৭ পয়েন্ট। তারা রয়েছে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে।

বিরতির পর ৪৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফেদেরিকো চিসা। ৭০ মিনিটের মাথায় নিজের জোড়া গোল পূর্ণ করেন রোনালদো। এটা ছিল চলতি মৌসুমে তার ১৪তম গোল। ৯০ মিনিটে উদিনিসের মারভিন জিগেলার একটি গোল শোধ দেন। আর যোগ করা সময়ে (৯০+৩) পাওলো দিবালা উদিনিসের পরাজয়ের কফিনে শেষ পেরেকটি ঠুকেন।

অবশ্য দ্বিতীয়ার্ধে জুভেন্টাসের অ্যারন রামসিও জালের নাগাল পেয়েছিলেন। কিন্তু তার গোলটি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তায় বাদ যায় হ্যান্ডবল হওয়ার কারণে। অবশ্য জেতার জন্য তার গোলটি প্রয়োজনও হয়নি তুরিনের ওল্ড লেডিদের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com