1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

কলাপাড়ায় প্রভাবশালী কর্তৃক সরকারী জমিতে অবৈধভাবে ঘর নির্মাণ

  • আপডেট টাইম :: সোমবার, ৪ জানুয়ারী, ২০২১

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : নতুন বছরের শুরুতেই দখলবাজী। কলাপাড়া পৌর শহরের বৈদ্য মন্দির সিমানা প্রাচীর লাগোয়া পাউবোর ওয়াপদা সড়ক ঘেঁষে বাণিজ্যিক লালসায় একটি প্রভাবশালী চক্র কর্তৃক অবৈধ স্থাপনা নির্মাণ এখন দৃশ্যমান। সংশ্লিষ্ট প্রশাসনের রহস্যজনক নিরবতা নিয়ে জনমনে হাজারো প্রশ্ন বিরাজমান।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নিয়ন্ত্রিত জমি দখল করে ওই প্রভাবশালী মহল গত ৫ দিন ধরে বিরামহীন নির্মান কাজ চালিয়ে গেলেও দখলবাজ চক্রের বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রশাসন প্রচলিত আইনের শাসন প্রয়োগ কিংবা অবৈধ স্থাপনা উচ্ছেদ করনে এ রির্পোট লেখা পর্যন্ত কোন আইনী পদক্ষেপ না হওয়ায় দখলবাজ চক্রটি বেপরোয়া হয়ে বহাল তবিয়তে নির্মান কাজ অব্যহত রেখেছে।
ওই এলাকার একাধিক সূত্র জানায়, দখলবাজ চক্রটি নির্মাণাধীন অবৈধ স্থাপনাটি বিক্রির জন্য দেন দরবার চালাচ্ছে। সকল মহলকে ম্যানেজ করে নির্মাণ করা হচ্ছে বলে দখল বাজরা দম্ভোক্তি করছে। পাউবোর ওয়াপদা সড়ক লাগোয়া অবৈধ স্থাপনা নির্মানে যে কোন সময় ঘটে যেতে পারে বড় ধরনে অনাকাংখিত দুর্ঘটনা।
এ ব্যাপারে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো: শহীদুল হক জানান, আমি ভূমি সহকারী কমিশনারকে বলেছি, সে ব্যবস্থা নিচ্ছে।
কলাপাড়া পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী খান মো: অলিউজ্জামান জানান আমি শুনেছি ঘর তুলেছে। অফিসের লোক পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com