1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নালিতাবাড়ীতে মাদকসহ আটক যুবকের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

  • আপডেট টাইম :: সোমবার, ৪ জানুয়ারী, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে ভারতীয় দুই বোতল মদসহ বিজিবি’র হাতে আটক রুবেল হোসেনকে (১৮) ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৪ জানুয়ারি) রাত আটটার দিকে সীমান্তবর্তী বারমারী বাস স্টেশন এলাকা থেকে আটকের পর রাত দশটার দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত রুবেল উপজেলার যোগানিয়া গ্রামের রকিবুল ইসলামের ছেলে।
বিজিবি সূত্র জানায়, একদল যুবক রাত আটটার দিকে বারমারী বাস স্টেশন এলাকায় ভারতীয় মদ নিয়ে অবস্থান করছিল। এসময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় চ্যালেঞ্জ করলে রুবেলের কাছে দুই বোতল অফিসার চয়েস পাওয়া যায়। তবে এসময় অন্যরা মোটরবাইক রেখে পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে ৪টি মোটরসাইকেল জব্দ করা হয়। আটকৃত যুবক জানিয়েছে অন্যের আনা এ মদ সে শুধুমাত্র বহন করেছে। যারা এনেছে তারা পালিয়েছে।

পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহ্ফুজুল আলম মাসুম ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাক্ষ্যপ্রমাণ শেষে আটক রুবেল হোসেনকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন। একইসঙ্গে জব্দকৃত মদ ধ্বংস করে মোটরসাইকেল ৪টি প্রশাসনের জিম্মায় নেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com