1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

হালুয়াঘাটে পানিতে ডুবে যুবকের মৃত্যু

  • আপডেট টাইম :: বুধবার, ৬ জানুয়ারী, ২০২১

মাসুদ রানা, হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাটে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে খাইরুল ইসলাম (৩০) নামে এক যুবকেরে মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে হালুয়াঘাট কেন্দ্রীয় ঈদগাহ্ মসজিদের পুকুরে গোসল করতে গিয়ে ঐ যুবকের মৃত্যু হয়। নিহত যুবক পৌর শহরস্থ উত্তর খয়রাকুড়ি গ্রামের কাজিম উদ্দিনের পুত্র ।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেলে কেন্দ্রীয় ঈদগাহ মসজিদের পুকুরে গোসল করতে নেমেই যুবক নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ঐ পুকুর থেকে তাকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। নিহত খাইরুল ইসলাম মানসিক প্রতিবন্ধী ছিল।

এ বিষয়ে হালুয়াঘাট থানা অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করেছি। এ ঘটনায় হালুয়াঘাট থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com