1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নালিতাবাড়ীতে আভ্যন্তরীণ আমন সংগ্রহ উদ্বোধন

  • আপডেট টাইম :: বুধবার, ৬ জানুয়ারী, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : চলতি আমন মৌসুমের ধান-চাল সংগ্রহ ২০২০-২০২১ উদ্বোধন করা হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম ধান-চাল সংগ্রহ উদ্বোধন করেন। এসময় উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, মিল মালিক সমিতির সভাপতি আব্দুস সামাদ, ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম খোকাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
খাদ্যগুদাম কর্তৃপক্ষ জানান, চলতি মৌসুমে সরকারীভাবে ২৬ টাকা কেজি দরে মোট ৮০৩ মেট্টিকটন আমন ধান ও ৩৭ টাকা কেজি দরে ১ হাজার ৪৬৭ মেট্টিকটন চাল সংগ্রহ করা হবে। তবে বাজারমূল্য সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক হওয়ায় সরকারের কাছে ধান ও চাল বিক্রিতে অনাগ্রহ কৃষক ও মিল মালিকদের। ফলে উপজেলায় ৮৩টি রাইসমিল থাকার পরও এ মৌসুমে মাত্র ১৭টি রাইসমিল ৪৩২ মেট্টিকটন চাল সরবরাহ করতে সরকারের সাথে চুক্তিবদ্ধ হয়েছে। গেল ২০ নভেম্বর থেকে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারীভাবে ধান-চাল সংগ্রহ অভিযান চলবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com