1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ঝিনাইগাতীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

  • আপডেট টাইম :: বুধবার, ৬ জানুয়ারী, ২০২১
 মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর): শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় শীতার্ত মানুষের মাঝে ভয়েস অফ ঝিনাইগাতী পক্ষ থেকে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (৬ জানুয়ারী) বেলা ১১টার দিকে থানা রোড এলাকায় ৭০জন শীতার্ত মানুষের হাতে এ কম্বল তুলে দেওয়া হয়। এসময় মাস্কও বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘ভয়েস অফ ঝিনাইগাতী’র প্রতিষ্ঠতা মো. জাহিদুল হক মনির। প্রধান অতিথি ছিলেন থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান।
এসময় অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ, বণিক সমিতির সহসভাপতি আব্দুল মান্নান, সাংবাদিক গোলাম রব্বানী টিটু, সমাজসেবক ছফর উদ্দিন, মিন্টু মিয়া, সমাজকর্মী সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ওসি মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। দরিদ্র ও হতদরিদ্র মানুষ, যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই।  তাই বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি।
ভয়েস অফ ঝিনাইগাতী’র প্রতিষ্ঠতা জাহিদুল হক মনির বলেন, সবার সম্মিলিত চেষ্টায় শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। আসুন, আমরা সাধ্যমতো শীতার্তদের পাশে দাঁড়াই এবং শীতবস্ত্র বিতরণ করি। এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com