1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

শ্রীবরদীতে দুস্থ অসহায় গরিবদের মাঝে কম্বল বিতরণ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১

শ্রীবরদী (শেরপুর): শেরপুরের শ্রীবরদী উপজেলার তাতিহাটি ইউনিয়নের দক্ষিণ ষাইটকাকড়া গ্রামে দুস্থ্য অসহায় ও দরিদ্র লোকদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে ইউপি চেয়ারম্যান প্রভাষক আসাদউল্লাহ বিল্লালের উদ্যোগে দক্ষিণষাইটকাকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এসব কম্বল বিতরণ করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন ইউপি চেয়ারম্যান আসাদউল্লাহ বিল্লাল। তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, তাতিহাটি ইউনিয়নে ৫ শতাধিক দুস্থ ও অসহায় গরিব লোকদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তারা ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক সিদ্দিকুর রহমান। শাহাবদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ্ব ও গণ্যমান্য ব্যক্তিরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com