1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

শ্রীবরদীতে ইটভাটা বন্ধের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে অবৈধভাবে স্থাপিত জালাল উদ্দিন ব্রিকস বন্ধের দাবীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (৭ জানুয়ারী) সকালে উপজেলার কিয়ামতলী বাজারে এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন মতিউর রহমান, আইয়ুব আলী মেম্বার প্রমুখ।
মানব বন্ধনে বক্তারা বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও প্রশাসনের অনুমতি ছাড়াই উর্বর কৃষি তিন ফসলি জমি, আবাসিক এলাকা, বাজার ও শিক্ষা প্রতিষ্ঠানের কাছে জালাল উদ্দিন ব্রিকস স্থাপন করা হয়। ভাটাটি স্থাপনের সময় অভিযোগ করা হলেও বন্ধ হয়নি ভাটার কার্যক্রম। সম্প্রতি অবৈধ ইটভাটাটি বন্ধের জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেয়া হয়েছে। কিন্তু কোন কাজে আসছে না। ইটভাটার কারণে আমাদের এলাকার ফসল, রাস্তা-ঘাট ও শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতি হচ্ছে। ফল গাছে কোন ফল আসছে না। তাই আমরা দ্রুত এ অবৈধ ইটভাটা বন্ধের দাবী জানাই।
এ ব্যাপারে জালাল উদ্দিন ব্রিকসের মালিক আলহাজ্ব জালাল উদ্দিনের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com