1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

শ্রীবরদীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১

শ্রীবরদী (শেরপুর) : প্রধানমন্ত্রীর কার্যালয় হতে ২০২০-২০২১ইং অর্থ বছরে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচীর আওতায় শেরপুরের শ্রীবরদীতে শিক্ষাবৃত্তি ও বাইসেকেল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন কার্যালয় মাঠে ১৩৬ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও ৫০ জনের মাঝে বাইসাকেল বিতরণ করা হয়।
এ উপলক্ষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মনজুর আহসান। অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবন-জীবিকা ও রাস্তাঘাটসহ বিভিন্ন সমস্য তুলে ধরে বক্তব্য রাখেন ট্রাইবাল ওয়েলফেয়ার এসেসিয়েশন এর চেয়ারম্যান প্রাঞ্জল এম সাংমা।
সভায় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, কম্পেশন ম্যানেজার সুলভ রিচিল, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ফখরুজ্জামান সেলিম প্রমুখ।
এসময় উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের মাঝে মাস্ক বিতরণ করা হয়। উল্লেখ্য, প্রাথমিক পর্যায়ে ৭৬ জনকে ১২শ, মাধ্যমিক পর্যায়ে ৪৪ জনকে ৩ হাজার ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ১৬ জনকে ৩ লাখ টাকা প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com