1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নালিতাবাড়ী সীমান্ত থেকে ৪৪ বোতল ভারতীয় মদ উদ্ধার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত থেকে আমদানী নিষিদ্ধ ভারতীয় রয়েল স্টেজ ব্র্যান্ডের ৪৪ বোতল মদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। বুধবার (৬ জানুয়ারি) দিবাগত গভীর রাতে ভারতঘেঁষা কোচপল্লী খলচান্দা গ্রাম থেকে এসব মদ উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, ময়মনসিংহ-৩৯ বিজিবি’র বারমারী কোম্পানীর চৌকিদার টিলা সীমান্ত ফাঁড়ির হাবিলদার আব্দুল খালেকসহ পাঁচ সদস্যের টহলদল বুধবার দিবাগত গভীর রাতে খলচান্দা গ্রামের দিকে টহলে যাচ্ছিলেন। এসময় মাদক চোরাচালানকারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মদের বোতলগুলো ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে টহলরত বিজিবি সদস্যরা মদের বোতলগুলো উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসেন। বারমারী বিজিবি’র ইকো কোম্পানী কমান্ডার সুবেদার দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com