1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নালিতাবাড়ীতে প্রেমের ফাঁদে তরুণীর সম্ভ্রমহানী, বিয়ে করে রক্ষা

  • আপডেট টাইম :: শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : প্রেমের ফাঁদে ফেলে তালাকপ্রাপ্তা তরুণীর সম্ভ্রমহানী করে কেটে পড়তে চেয়েছিল সাখাওয়াত হোসেন সৈকত নামে এক যুবক। কিন্তু বাড়ি গিয়ে বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে বিষয়টি প্রকাশের পর পরিস্থিতি বুঝে আইনী ঝামেলা এড়াতে বিয়ে করে রক্ষা পেয়েছে অভিযুক্ত ওই যুবক। এমন ঘটনা ঘটেছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাওলারা গ্রামে।
স্থানীয়রা জানান, ওই গ্রামের কৃষক মোমেন আলীর ছেলে সাখাওয়াত হোসেন সৈকত প্রতিবেশি দরিদ্র ও ডিভোর্সি এক তরুণীর সাথে কিছুদিন যাবত প্রেমের সম্পর্ক গড়ে তোলে। একপর্যায়ে তার সাথে শারিরিক মেলামেশা করে। কিন্তু যুবকটি বিয়ে করতে অস্বীকৃতি জানালে শুক্রবার সকালে ওই তরুণী যুবকের বাড়ি গিয়ে অবস্থান নেয় এবং তাকে প্রেমের ফাঁদে ফেলে সর্বনাশ করেছে বলে জানায়। ফলে বাড়ি থেকে পালিয়ে যায় যুবক সৈকত। কিন্তু বিষয়টি বিভিন্নভাবে ছড়িয়ে যেতে থাকলে দুপুরে আইনী ঝামেলা এড়াতে ওই যুবক বাড়িতে হাজির হয় এবং পরিবারবর্গ নিয়ে উভয় পরিবারের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত নেয়। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com