1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নালিতাবাড়ীতে ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলা শাখা’র কার্যালয় উদ্বোধন

  • আপডেট টাইম :: রবিবার, ১০ জানুয়ারী, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির শেরপুর জেলা শাখা’র কার্যালয় উদ্বোধন করা হয়েছে নালিতাবাড়ীতে। শনিবার (৯ জানুয়ারি) শহরের আড়াইআনী বাজারস্থ ধারা স্টেশন মোড়ে এ কার্যালয় উদ্বোধন করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলা শাখার সম্পাদক রাজিয়া সুলতানা।
এ উপলক্ষে কার্যালয়ে বেলা ১১টায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ও গঠনতন্ত্র পাঠ ও আলোচনা অনুষ্ঠিত হয়। গঠনতন্ত্র পাঠ করেন জাতীয় প্রেসক্লাবের সদস্য সাংবাদিক ও ওয়ার্কার্স পার্টির মহানগরের নেতা হুমায়ুন মুজিব। সভায় আসন্ন ৩০ জানুয়ারি নালিতাবাড়ী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে নৈতিকভাবে ওয়ার্কার্স পার্টির পক্ষ থেতে সমর্থন জানানো হয়।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলার সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- খেতমজুর নেতা আব্দুল হালিম, আলমাস শেখ, ওয়ার্কার্স পার্টি নকলা শাখার সম্পাদক হেলাল উদ্দিন, সদস্য ফজল মিয়া, শেরপুর সদর উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক হুমায়ুন কবীর খোকন, সদস্য মনোয়ারা খাতুন লিলি, ওয়ার্কার্স পার্টি নালিতাবাড়ী উপজেলা শাখার সম্পাদক সুলতান মিয়া, সদস্য রিতা রানী পাল, চম্পা রানী পাল, জুলহাস মিয়া ও জাতীয় কৃষক সমিতির আহবায়ক মোশারফ হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, কমরেড রাশেদ খান মেনন এর চেতনাকে ধারণ করে মুক্তিযুদ্ধের কাঙ্খিত অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সমতাভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে কৃষক-শ্রমিক-ছাত্র-যুবকদের নেতৃত্বে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলা শাখার পতাকা তলে সংগঠিত থাকব।
সভা শেষে কেক কেটে ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলার নতুন কার্যালয় উদ্বোধন শেষে জাতীয় ও আন্তর্জাতিক সংঙ্গিত পরিবেশন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com