1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে: রাষ্ট্রপতি ভারতে অনুপ্রবেশকালে নালিতাবাড়ী সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় আটক দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা আপনাদের থানা আপনারা পুড়িয়ে দিলে পুলিশ কাজ কীভাবে করবে: গোপালগঞ্জে আইজিপি টাঙ্গাইলে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ৫ জামালপুরে ঝুলন্ত মরদেহ সরিয়ে ফেলে আসার অভিযোগে বাড়ির মালিক গ্রেপ্তার মিরসরাইয়ে টহল ভ্যানে বাসের ধাক্কা, আহত ৬ পুলিশ সদস্য আমাদের শিক্ষা ব্যবস্থা আমূল ঢেলে সাজানো দরকার: রাষ্ট্রপতি আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি

ইরানের হামলায় আহত ১১ মার্কিন সেনা

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকে সামরিক ঘাঁটিতে ৮ জানুয়ারি ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ১১ সেনা আহত হয়েছে। বৃহস্পতিবার মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতে ৮ জানুয়ারি ইরাকের আল-আসাদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল তেহরান। ওই সময় যুক্তরাষ্ট্র জানিয়েছিল,এতে কোনো মার্কিন সেনা আহত হয় নি।

মার্কিন কেন্দ্রীয় বাহিনীর মুখপাত্র ক্যাপ্টেন বিল আরবান এক বিবৃতিতে বলেছেন, ‘আল-আসাদ বিমান ঘাঁটিতে ৮ জানুয়ারি ইরানি হামলায় কোনো মার্কিন সেনা সদস্য নিহত হয় নি। তবে বিস্ফোরণের কারণে কয়েক জন আহত হয়েছে এবং ক্ষয়ক্ষতি এখনো মূল্যায়ণ করা হচ্ছে’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com