1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

বান্দরবানে মেয়র পদে বিএনপির প্রার্থী জাবেদ রেজা

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১

এন এ জাকির, বান্দরবান : বান্দরবান পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা। শুক্রবার (১৫ জানুয়ারী) সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহা-সচিব রুহুল কবির রিজবির স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য নিশ্চিত হওয়া যায়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা তার মনোয়ন লাভের বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, বিএনপির প্রার্থী হিসেবে মেয়র পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা এবং পৌর বিএনপির সভাপতি নাছির চৌধুরী। উভয় প্রার্থী দলীয় মনোনয়ন পেতে কেন্দ্রে জোড়ালো তদবির চালায়। অবশেষ শুক্রবার সন্ধ্যা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র জাবেদ রেজাকে ধানের শীষের প্রার্থী হিসেবে দলীয় মনোয়ন দেয়া হয়। তবে এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা বলেন, বান্দরবান জেলা বিএনপি থেকে মেয়র প্রার্থী হিসেবে কেন্দ্রের কাছে একজনের নাম প্রস্তাব করা হয়েছে এবং ঐ একজনকেই দল থেকে মনোনয়ন দেয়া হয়েছে। অন্য কোন প্রার্থীর বিষয়ে আমি জানি না।
উল্লেখ্য, আগামী ১৪ ফেব্রুয়ারী ৪র্থ দফায় বান্দরবান পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৬ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। তারা হলেন- বর্তমান মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: ইসলাম বেবী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র জাবেদ রেজা, মো: নাছিরুল আলম, মো: শাহজাহান, নাছির চৌধুরী ও বিধান লালা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com