1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

লামা পৌরসভায় নৌকার প্রার্থী জহিরুল ইসলাম বিজয়ী

  • আপডেট টাইম :: শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১

এন এ জাকির, বান্দরবান : বান্দরবানের লামায় পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ প্রার্থী জহিরুল ইসলাম বিজয়ী হয়েছেন। ৯৪০৯ ভোট পেয়ে বেসরকারী ভাবে দ্বিতীয় বারের মত মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী জহিরুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি প্রার্থী শাহীন আলম পেয়েছেন ১০৬২ ভোট।
শনিবার সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হলেও বিকেল সাড়ে ৩টার দিকে জাল ভোট দেয়ার অভিযোগ এনে নির্বাচন বয়কট করেন বিএনপি প্রার্থী শাহীন আলম। বড় ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটলেও আচরণবিধি লঙ্ঘন ও জাল ভোট দেয়ার অপরাধে একজনকে ৫ হাজার টাকা জরিমানা ও ৩ জনকে সাময়িক আটক রেখে সাজা দেয় ভ্রাম্যমাণ আদালত।
উল্লেখ্য, লামা পৌর এলাকার মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৩৮৯ জন। তার মধ্যে পুরুষ ৭ হাজার ৩ জন এবং মহিলা ভোটার ৬ হাজার ৩৮৬ জন। এবারের নির্বাচনে মেয়র পদে ৩ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৯ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ৯টি ভোটকেন্দ্রের ৩৯টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ সকল ভোটকেন্দ্রে ৯ জন প্রিজাইডিং, ৩৯ জন সহকারী প্রিজাইডিং এবং ৭৮ জন পোলিং অফিসার ভোটগ্রহণের দায়িত্ব পালন করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com