1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নবাগত অতিরিক্ত পুলিশ সুপারের সাথে নকলার সাংবাদিকদের মতবিনিময়

  • আপডেট টাইম :: রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১

নকলা (শেরপুর) : শেরপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া।
শনিবার (১৬ জানুয়ারী) সন্ধ্যায় নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার অফিস কক্ষে এ সভার আয়োজন করা হয়। এসময় নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল হাসিম, মুভি বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি শফিউল আলম লাভলুসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আমিনুল ইসলাম চট্রগ্রাম রেঞ্জে বদলী হওয়ায় তার স্থলে পুলিশ হেডকোয়াটার্স থেকে গত ৭ জানুয়ারী মোহাম্মদ হান্নান মিয়া শেরপুরে যোগদান করেন। তিনি ৩১তম বিসিএসে ক্যাডার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।
তিনি বলেন, আগের অতিরিক্ত পুলিশ সুপার মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস ও বাল্যবিয়ে প্রতিরোধে কাজ করেছেন। আমি সেগুলো অব্যাহত রাখব। জনগণের সেবা দেওয়ার জন্য আমার কার্যালয় সবসময় উন্মুক্ত থাকবে।
সভায় সাংবাদিকরা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা উন্নয়নে পুলিশের কার্যক্রম আরো জোরদার করার দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com