1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নাকুগাঁও লোড-আনলোড শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি আলম সম্পাদক সুজন

  • আপডেট টাইম :: রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের একমাত্র স্থলবন্দর নালিতাবাড়ীর নাকুগাঁও লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ জানুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করে ব্যালটের মাধ্যমে ছাতা প্রতীকে সভাপতি নির্বাচিত হয়েছেন আলম মিয়া এবং চাকা প্রতীক নিয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সুজন মিয়া।
১১ সদস্য বিশিষ্ট কমিটির কার্যকরী সভাপতি পদে খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে শামীম, কোষাধ্যক্ষ পদে হযরত আলী এবং দফতর সম্পাদক পদে রেজাউল করিম নির্বাচিত হয়েছেন। অন্য ৪টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রফিকুল ইসলাম, মোকছেদ আলী, দুলাল মিয়া ও মজনু মিয়া নির্বাচিত হয়েছেন। এছাড়াও প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল হওয়ায় অন্য একটি পদ শুন্য ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন নাকুগাঁও আমদানী-রফতানীকারক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল। সকাল সাড়ে আটটা থেকে বিকেল তিনটা পর্যন্ত নির্বাচনে মোট ৩৭৮ ভোটারের মধ্যে ৩৬৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com