1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

শেরপুর পৌরসভার নির্বাচনে মনোনয়ন দাখিল করলেন মেয়রপ্রার্থী আধার

  • আপডেট টাইম :: সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১

শেরপুর : আগামী ১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে অনুষ্ঠেয় ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার।

রবিবার (১৭ জানুয়ারি) সকালে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদারের কাছে ওই মনোনয়ন দাখিল করেন তিনি।
মনোনয়ন দাখিলকালে এডভোকেট আধারের সাথে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেক, জেলা কৃষক লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন হাজারী, জেলা বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ সুরুজ্জামান, সাপ্তাহিক দশকাহনীয়ার সম্পাদক-প্রকাশক মুহাম্মদ আবু বকর, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ শরাফত আলী, শহর কৃষকলীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান আলাল, জেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক আলহাজ্ব আব্দুর রহমান রুমান, বিশিষ্ট সমাজসেবক-ব্যবসায়ী আলহাজ্ব মোঃ হাসানুজ্জামান ও সুলতান মাহমুদ সুজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শেরপুর পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হিসেবে দীর্ঘ ২ মাস যাবত এককভাবে নির্বাচনের মাঠ চষে বেরিয়ে ভোটারদের আস্থা অর্জন করে আলোচনার শীর্ষে অবস্থান করলেও দলীয় মনোনয়নবঞ্চিত হন এডভোকেট রফিকুল ইসলাম আধার। ওই অবস্থায় অনেক চরাই-উৎরাইয়ের পরও তিনি বৃহৎ উত্তর-পশ্চিমাঞ্চলসহ শহরের মাঠ পর্যায়ের নেতা-কর্মীসহ সাধারণ ভোটারদের আশা-আকাঙ্খার দিকে তাকিয়ে দলের বিদ্রোহী প্রার্থী হয়েই মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিলকালে আচরণবিধির কারণে জেলা নির্বাচন অফিসের সামনে তার সমর্থকদের মধ্যে অনেকেই উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com