1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ঝিনাইগাতীতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ক প্রাতিষ্ঠানিক গণশুনানী

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১
মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুর জেলার ঝিনাইগাতীতে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক প্রাতিষ্ঠানিক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ জানুয়ারী) দুপুরে ঝিনাইগাতী বাজার ধানহাটিতে শেরপুর জেলা লিগ্যাল এইড কমিটি ও ডেমোক্রেসিওয়াচের আয়োজনে এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বাস্তবায়নে ও ইউএসএআইডি’র প্রমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিজে) একটিভিটি প্রকল্পের আর্থিক সহায়তায় এ গণশুনানী অনুষ্ঠিত হয়।
ঝিনাইগাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইমের সভাপতিত্বে গণশুনানীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও সিনিয়র সহকারী জজ জুলফিকার হোসাইন রনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- এএসপি (প্রবি) স্নেহা শিষ কুমার দাস, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার রুবেল মাহমুদ, থানার অফিসার ইনচার্জ (ওসি) ফায়েজুর রহমান। গণশুনানীতে অসহায় ও অস্বচ্ছল বিচারপ্রার্থীরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এসময় জেলা লিগ্যাল এইড কর্মকর্তা তাদের আইনগত পরামর্শ প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com