1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে: রাষ্ট্রপতি ভারতে অনুপ্রবেশকালে নালিতাবাড়ী সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় আটক দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা আপনাদের থানা আপনারা পুড়িয়ে দিলে পুলিশ কাজ কীভাবে করবে: গোপালগঞ্জে আইজিপি টাঙ্গাইলে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ৫ জামালপুরে ঝুলন্ত মরদেহ সরিয়ে ফেলে আসার অভিযোগে বাড়ির মালিক গ্রেপ্তার মিরসরাইয়ে টহল ভ্যানে বাসের ধাক্কা, আহত ৬ পুলিশ সদস্য আমাদের শিক্ষা ব্যবস্থা আমূল ঢেলে সাজানো দরকার: রাষ্ট্রপতি আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি

নেপালে তুষারধসে ৭ পর্বতারোহী নিখোঁজ

  • আপডেট টাইম :: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : নেপালের উত্তর-পশ্চিমে হিমালয় পর্বতে যাওয়ার পথে তুষারধসে সাত পর্বতারোহী নিখোঁজ হয়েছে। ব্যাপক তুষারপাতের পর শুক্রবার অন্নপূর্ণার কাছে একটি বেজক্যাম্পে এ তুষারধসের ঘটনা ঘটে।

নিখোঁজ পর্বতারোহীদের মধ্যে চার জন দক্ষিণ কোরিয়ার নাগরিক এবং তিন জন নেপালি গাইড। ১০ হাজার ৬০০ ফুট উঁচুতে এই তুষারধসের ঘটনা ঘটে।

তুষারধসের এলাকা থেকে বেশ কয়েক জন পর্বতারোহীকে উদ্ধার করা হয়েছে। ওই এলাকায় এখনো উদ্ধার তৎপরতা চলছে। তবে বাজে আবহাওয়ার কারণে উদ্ধার কার্যক্রম ব্যহত হচ্ছে।

কর্মকর্তারা জানিয়েছেন, অন্নপূর্ণা পর্বতে উদ্ধার কার্যক্রমে সহযোগিতার জন্য চারটি হেলিকপ্টার পাঠানো হয়েছে।

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিখোঁজদের মধ্যে দুজন নারী, যাদের বয়স যথাক্রমে ৩০ ও ৫০ এবং অপর দুজন পুরুষ, যাদের বয়স ৫০ এর ঘরে। এরা সবাই শিক্ষক। তারা স্বেচ্ছামূলক কাজের জন্য নেপালে অবস্থান করছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com