1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

শ্রীবরদী পৌরসভা নির্বাচনে মেয়রসহ ২ প্রার্থীর মনোনয়ন বাতিল

  • আপডেট টাইম :: বুধবার, ২০ জানুয়ারী, ২০২১

ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী (শেরপুর) : ১৯ জানুয়ারি মঙ্গলবার শেরপুরের শ্রীবরদী পৌরসভা নির্বাচনে প্রার্থীতা বাছাইয়ে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী আমিরুল ইসলাম টাইগার ও কাউন্সিলর পদে সায়েব আলী’র মনোনয়নপত্র বাতিল হয়েছে। উপজেলা পরিষদের সোমেশ্বরী হলে অনুষ্ঠিত প্রার্থীতা বাছাই কার্যক্রমে এ ঘোষণা দেন উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার নিলুফা আক্তার এবং উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার এন.এম সাজ্জিল সাদিক।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায, ১৯ জানুয়ারি প্রার্থীদের উপস্থিতিতে মনোনয়নপত্র বাছাইয়ের কাজক্রম সম্পন্ন করা হয়। এসময় মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী আমিরুল ইসলাম টাইগারের মনোনয়নপত্রে সংযুক্ত ভোটার তালিকায় স্বাক্ষর সমস্যার কারণে প্রার্থীতা বাতিল করা হয়েছে। এছাড়া ৮নং ওয়ার্ডের সাধারন কাউন্সিলর প্রার্থী সায়েব আলীর ঋণ খেলাপির দায়ে তার প্রার্থীতা বাতিল হয়েছে। অপরদিকে ৭ নং ওয়ার্ডের সাধারন কাউন্সিলর প্রার্থী শাহজাহান আলী ও শহিদুর রহমান পৌরসভার ঠিকাদার। সেক্ষেত্রে ঠিকাদারী প্রতিষ্ঠানের কোনো কার্যক্রম চলমান থাকলে এবং পৌর মেয়র কর্তৃক প্রত্যয়ন পত্র জমা না দিলে তাদের প্রার্থীতা বাতিল হবে বলে জানান উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা এন.এম সাজ্জিল সাদিক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com