1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নালিতাবাড়ীতে বুদ্ধি প্রতিবন্ধির আত্মহত্যা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : বুদ্ধি প্রতিবন্ধি এক সন্তানের জনক হামিদুল ইসলাম (২৮) নিজ ঘরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। বুধবার দিবাগত রাতের কোন এক সময় শেরপুরের নালিতাবাড়ীতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার দাওয়াকুড়া গ্রামের আলী হোসেন ওরফে আলী পাগলার বড় ছেলে হামিদুলের সংসারে বনিবনা না হওয়ায় স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর থেকে হামিদুল মানসিক ভারসাম্য হারিয়ে বুদ্ধি প্রতিবন্ধি হয়ে পড়ে। মিনহাজ নামে তার এক ছেলে সন্তান রয়েছে। বুধবার স্বাভাবিক নিয়মেই রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমায় হামিদুল। বৃহস্পতিবার সকালে তার কোন সাড়াশব্দ না পেয়ে বাড়ির লোকজন দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করলে তার দেহ ঘরের আড়ার সাথে রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, পরিবারের আপত্তি না থাকায় এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com