1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নীলফামারীতে কিশোরী ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

  • আপডেট টাইম :: শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১

এ জি মুন্না, নীলফামারী : নীলফামারীতে ধর্ষণ ও হত্যার মামলায় একজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন করাদন্ড ও নির্দোষ প্রমানিত হওয়ায় চারজনকে বে-খুসুর খালাস দিয়েছে নারী-শিশু আদালত-২ এর বিচারক মোঃ মাহবুবর রহমান। বৃহস্পতিবার দুপুরে এ রায় ঘোষনা করেন বিজ্ঞ আদালতের এই বিচারক।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের সাজ্জান সাইফুন বাজার এলাকার মৃত ইয়াসিন আলীর ছেলে মকবুল হোসেন (৬০)। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী হালিমুর রহমান (৪৫) একই এলাকার বাসিন্দা মৃত মতিয়ার রহমানের ছেলে। খালাস পাওয়া ব্যক্তিরা হলেন- সাইফুনের পাড় এলাকার মৃত বছির উদ্দিনের দুই ছেলে আবদার রহমান (৬৫) ও এনামুল হক (৫০) মৃত টন্না মামুদের ছেলে মমিনুর রহমান (৪৫) এবং মৃত ফয়মুল্লার ছেলে ছবিদুল ইসলাম (৬০)।

তবে এই রায়ে অসন্তোষ বাদী পক্ষের লোকজন। উচ্চ আদালতে আপীল করবেন বলে জানান মামলা বাদী এলিজোন বেগম।

উল্লেখ্য, ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের সাজ্জান সাইফুন বাজার এলাকার আব্দুল গনির মেয়ে মৗসুমি আক্তার (১৩) কে ধর্ষণ ও হত্যারা ঘটনায় মেয়েটির মা এলিজোন বেগম বাদী হয়ে গত ২০১৩ সালে ২৯ আগস্ট ডিমলা থানায় ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com