1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

কেন মার্কিন মুলুক ছাড়তে বাধ্য হয়েছিলেন প্রিয়াঙ্কা?

  • আপডেট টাইম :: রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১

বিনোদন ডেস্ক : প্রিয়াঙ্কা চোপড়া বলিউডে সফলতার পর এখন হলিউডেও নিয়মিত অভিনয় করছেন। মার্কিন গায়ক নিক জোনাসকে বিয়ে করে যুক্তরাষ্ট্রে সংসার পেতেছেন এই সাবেক মিস ওয়ার্ল্ড।

কিন্তু অনেকেই হয়তো জানেন না লেখাপড়ার জন্য কিশোর বয়সে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন প্রিয়াঙ্কা। কিন্তু শেষ পর্যন্ত বাধ্য হয়েই মার্কিন মুলুক ছাড়তে হয়েছিল তাকে।

জীবনের এই অধ্যায়ের কথা তার ‘আনফিনিশড’ আত্মজীবনীতেও তুলে ধরেছেন এই নায়িকা। সমবয়সীরা তাকে কীভাবে হেয় করতো তার বর্ণনা দিয়েছেন। ‘শ্যামবর্ণা, ফিরে যাও নিজের দেশে!’, ‘যেই হাতিতে চড়ে এসেছ, তাতে করেই ফিরে যাও।’ কথাগুলো হৃদয়ে গিয়ে বিঁধতো বলে জানান প্রিয়াঙ্কা। এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের সাহায্য চেয়েও কোনো লাভ হয়নি বলে জানান তিনি।

তবে যে দেশে এক সময় গালি শুনেছেন সেই দেশের মানুষই এখন তাকে নিয়ে প্রশংসার বুলি আওড়ান। ‘কোয়ান্টিকো’ টিভি চরিত্রে অভিনয় করে হলিউড দর্শকদের নজরে আছেন তিনি। এরপর বেশ কয়েকটি ইংরেজি ভাষার সিনেমায় দেখা গেছে তাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com