1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

স্ত্রীকে ২৬ কোটি রুপির উপহার দিলেন সঞ্জয়

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১

বিনোদন ডেস্ক : স্ত্রীকে ২৬ কোটি রুপি মূল্যের উপহার দিলেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, সঞ্জয় দত্ত তার স্ত্রীকে চারটি ফ্ল্যাট উপহার দিয়েছেন। মুম্বাইয়ের পালি হিলের ইম্পেরিয়াল হাইটে এসব ফ্ল্যাট অবস্থিত। সঞ্জয়ের দেওয়া ফ্ল্যাট নম্বর হলো—৩০১, ৪০১, ১১০১, ১২০১। পাশাপাশি এই অ্যাপার্টমেন্টে ১৭টি গাড়ি পার্কিংয়ের জায়গাও উপহার দিয়েছেন সঞ্জয়। যার মোট মূল্য ২৬.৪৬ কোটি রুপি। গত ডিসেম্বরে কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন সঞ্জয়।

গত বছরের আগস্টে জানা যায়, ফুসফুস ক্যানসারে আক্রান্ত হয়েছেন সঞ্জয় দত্ত। এরপর মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসা শুরু হয় তার। গত ২১ অক্টোবর এ অভিনেতা জানান, তিনি ক্যানসার মুক্ত হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com