1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

বান্দরবানে ৭ কাউন্সিলর প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১

এনএ জাকির, বান্দরবান : আসন্ন ৪র্থ দফা পৌরসভা নির্বাচন উপলক্ষে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে বান্দরবান পৌরসভায় ৭ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছে। মঙ্গলবার (২৬ জানুয়ারী) বিকালে জেলা নির্বাচন অফিসে গিয়ে তারা প্রার্থীতা প্রত্যাহার করে নেন। তারা হলেন- ১নং ওয়ার্ড থেকে ফরিদুল আলম ৪ নং ওয়ার্ড থেকে দিলীপ কুমার বড়ুয়া, আজিজুল হক, বিমল কান্তি দাশ ৭নং ওয়ার্ড থেকে হুমায়ন কবির ৯নং ওয়ার্ড থেকে আলমগীর ও আবুল কালাম।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বান্দরবান পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ জন ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৬ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৭ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়। মঙ্গলবার প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ৭ জন কাউন্সিলর প্রার্থী প্রার্থীতা প্রত্যাহার করায় চুড়ান্তভাবে সাধারণ কাউন্সিলর পদে ২৯ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৭ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহন করবে। তাদের মধ্যে ১ নং ওয়ার্ডে ৩ জন, ২ নং ওয়ার্ডে ৩ জন, ৩ নং ওয়ার্ডে ২ জন, ৪ নং ওয়ার্ডে ৫ জন, ৫ নং ওয়ার্ডে ২ জন, ৬ নং ওয়ার্ডে ৩ জন, ৭ নং ওয়ার্ডে ৫ জন, ৮ নং ওয়ার্ডে ৩ জন এবং ৯ নং ওয়ার্ডে ৩ জন। এছাড়াও সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১, ২ ও ৩ নং ওয়ার্ডে ২ জন, ৪,৫ ও ৬ নং ওয়ার্ডে ২ জন এবং ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে ৩ জন মহিলা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
জেলা নির্বাচন অফিসার রেজাউল করিম বলেন, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ৭ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেনিয়েছে। ২৭ জানুয়ারী প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে। এরপর থেকে প্রার্থীরা প্রচার-প্রচারণা শুরু করতে পারবে।
উল্লেখ্য, আগামী ১৪ ফেব্রুয়ারী বান্দরবান পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে মেয়র পদে আওয়ামী লীগ থেকে দলের সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র ইসলাম বেবী, বিএনপি থেকে দলের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র জাবেদ রেজা, জাতীয় পার্টি থেকে মো: শাহজাহান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো: নাছির উদ্দীন এবং বিধান লালা নির্বাচনে অংশ নিচ্ছেন।
প্রথমবারের মত ইভিএম এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। পৌর এলাকায় মোট ভোটারের সংখ্যা ২৯ হাজার ৭২৯ জন। এরমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১৬ হাজার ৬০৯ জন এবং ১৩ হাজার ১২০ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com