1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

নতুন বিজ্ঞাপনে শিপন-নিহা

  • আপডেট টাইম :: বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১

মারুফ সরকার : নতুন বছরে প্রথম বিজ্ঞাপন চিত্রে কাজ করলেন চিত্রনায়ক শিপন মিত্র। দেশ বন্ধু গ্রুপের ‘অরেঞ্জ’ ড্রিংকস এর বিজ্ঞাপনে তাকে দেখা যাবে। সম্প্রতি এই বিজ্ঞাপন চিত্রে অংশ নিয়েছেন তিনি। এর চিত্রায়ণ হয়েছে ৩০০ফিট এবং পুবাইলের বিভিন্ন জায়গায়। বিজ্ঞাপনটি যৌথ ভাবে নির্মাণ করেছেন সুমন আহমেদ ও জিনিয়া রুমি। শিপনের বিপরীতে মডেল হয়েছেন নাজনীন নাহার নিহা।
বিজ্ঞাপনটি নিয়ে আশাবাদী শিপন। তিনি  বলেন, ‘বছরের শুরুতে নতুন বিজ্ঞাপনে কাজ করলাম। দেশ বন্ধু গ্রুপের ‘অরেঞ্জ’ ড্রিংকসটি মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশে আগে থেকেই রয়েছে। বাংলাদেশে নতুন করে বাজারজাত হতে যাচ্ছে। তাদের সব কয়টি পণ্য আন্তর্জাতিক বাজারে রয়েছে। যার গুণগত মান আমি নিজেই যাচাই করেছি খুবই ভালো। তাই কাজটি করা। ফেব্রুয়ারিতে এই পণ্যটি বাংলাদেশের বাজারেও পাওয়া যাবে।’
শিপন অভিনীত মুক্তির অপেক্ষায় আছে রফিক শিকদার পরিচালিত ‘বসন্ত বিকেল’ ও সোয়েব সাদিক সজীব পরিচালিত ‘সুজুকি’। এছাড়াও নিয়মিত নাটকে কাজ করছেন এ চিত্রনায়ক। সম্প্রতি শেষ করেছেন আসন্ন ভালোবাসা দিবসের জন্য ‘বৃষ্টির গান’ শিরোনামের একটি একক নাটক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com