1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম শ্রীবরদীতে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে এমপি রুবেলের মতবিনিময় বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জোগাতে গার্মেন্টসে কাজ করতে চান শ্রীবরদীর মেধাবী ফাহিমের বিদ্যুৎ সংকটে ভেঙে পড়েছে শিক্ষাব্যবস্থা, ‘হায় হায়’ করছে এসএসসি পরীক্ষার্থীরা দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: সংসদে জ্বালানিমন্ত্রী ৭২ বোতল ফেন্সিডিলসহ আটক স্বেচ্ছাসেবক দল নেতা, পরে বহিষ্কার এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা জ্বালানি তেলের সরবরাহ বাড়ছে আজ থেকে সোমবার বগুড়া সিটি কর্পোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মেসির জোড়া গোলে ইন্টার মায়ামির জয়

ছুটছেন অলংকার চৌধুরী

  • আপডেট টাইম :: বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১

মারুফ সরকার : হাস্যোজ্বল সম্ভাবনাময়ী মডেল-অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস অনামিকা। তবে শোবিজে পরিচিত অলংকার চৌধুরী নামে। মিষ্টি হাসির এ মডেল এরইমধ্যে শোবিজে নিজের প্রতিভার জানান দিয়েছেন। মিউজিক ভিডিওতে দৃষ্টিনন্দন উপস্থিতি সবার মন জয় করতে সক্ষম হয়েছেন। করেছেন বেশ কিছুবিজ্ঞাপন চিত্রে কাজ। এতোদিন নিজেকে ছোট ক্যানভাসে বন্দি করে রাখলেও বড়পর্দায়অভিষেকের অপেক্ষায়। সৌমিত্র ঘোষ ইমন পরিচালিত চলতি বছরই একক নায়িকা হিসেবে অভিষেকহবেন চলচ্চিত্রে। তবে এ সিনেমাটি নিয়ে এখনই বিস্তারিত আলাপ নয় খুব শীঘ্রই এব্যাপারে আনুষ্ঠানিক ভাবে জানানো হবে। আসিফ আকবার, ইমরান, প্রতীক হাসান, মাহতিম শাকিব, নদী সহ জনপ্রিয় শিল্পীদের গানের মিউজিকভিডিওতে মডেল হয়েছেন তিনি। করেছেন এক ডজনেরও অধিক মিউজিক ভিডিওতে কাজ।
মুক্তির অপেক্ষায় আছে আসন্ন ভালোবাসা দিবসের সংগীতশিল্পী কাজী শুভর ‘তুমি শুধু তুমি’ শিরোনামের নতুন গানচিত্র। সম্প্রতি এটি কক্সবাজার চিত্রায়ণ হয়েছে। এছাড়াও আরওকয়েকটি মিউজিক ভিডিও মুক্তির অপেক্ষায় আছে। এরইমধ্যে শেষ করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভুল’। অচিরেই এটি মুক্তি পাবে। ভালোবাসা দিবসের জন্য নির্মিত হয়েছে একক নাটক ‘ওয়াইফ যখন হাজবেন্ড’। নাটকটি পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন। আসছে ভালোবাসা দিবসে নাটকটি প্রচারিত হবে।
পহেলা জানুয়ারি অবমুক্ত হয়েছে বিপ্লব সাহারকন্ঠে জিয়া উদ্দিন আলমের কথায় ‘একটু একটু করে’ শিরোনামের গানচিত্র। অলংকার চৌধুরী বলেন,ছোটবেলা থেকে স্বপ্নছিল শোবিজে কাজ করব। অনেক আগেই সেই স্বপ্ন পূরণ হয়েছে। এখন নিজেকে একজন অভিনেত্রীহিসেবে প্রতিষ্ঠা করার জন্য তৈরি করছি। হারিয়ে যেতে নয় শোবিজে শক্ত অবস্থান করতেবেছে বেছে কাজ করছি। সবারই স্বপ্ন থাকে চলচ্চিত্রে কাজ করার আমারও ছিল যা চলতিবছরই পূরণ হতে যাচ্ছে। অচিরেই সিনেমা দিয়ে নতুন লুকে দর্শকের সামনে হাজির হব। আশাকরছি দর্শক নিরাশ হবে না ভালো কিছুই পেতে যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com