1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

সালমান-জ্যাকুলিনের ঘনিষ্ঠ ভিডিও ভাইরাল

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১

বিনোদন ডেস্ক : বলিউডের আলোচিত অভিনয়শিল্পী সালমান খান ও জ্যাকুলিন ফার্নান্দেজ। ‘কিক’ সিনেমায় অভিনয় করতে গিয়ে সালমানের বেশ ঘনিষ্ঠ হয়ে পড়েন এই অভিনেত্রী। পরবর্তীতে তাকে ফ্ল্যাট উপহার দিয়ে আলোচনার জন্ম দেন সালমান। যদিও জ্যাকুলিনকে ফ্ল্যাট উপহার দেওয়ার কথা অস্বীকার করেন তিনি।

এদিকে সালমান ও জ্যাকুলিনের ঘনিষ্ঠ মুহূর্তের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এতে দেখা যায়—রিয়েলিটি শোয়ের মঞ্চে জ্যাকুলিনকে জড়িয়ে ধরে তার গলায় চুম্বন করছেন সালমান খান। ভিডিওটি এখন রীতিমতো ভাইরাল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটি ভালোভাবে গ্রহণ করেননি নেটিজেনরা। কুরুচিকর মন্তব্যে ভরে গেছে কমেন্ট বক্স। যদিও এ বিষয়ে সালমান কিংবা জ্যাকুলিনকে মুখ খুলতে দেখা যায়নি।

সালমান খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দাবাং থ্রি’। বর্তমানে তার হাতে রয়েছে ‘রাধে’ ও ‘টাইগার থ্রি’ সিনেমার কাজ। অন্যদিকে জ্যাকুলিন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মিসেস সিরিয়াল কিলার’। বর্তমানে তার হাতে রয়েছে ‘অ্যাটাক’, ‘ভূত পুলিশ’, ‘সার্কাস’ ও ‘বচ্চন পান্ডে’ সিনেমার কাজ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com