1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

অভিনেত্রী সুবাহর বাসায় চুরি

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১

মারুফ সরকার : মডেল-অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ। চলচ্চিত্রে নিয়মিত কাজ করছেন তিনি। এ অভিনেত্রীর বাসায় চুরি ঘটনা ঘটেছে। তার গৃহকর্মী আয়শা খাতুন চুরি করেছেন। হাতিরঝিল থানায় গত মঙ্গলবার (২৬ জানুয়ারি) গৃহকর্মী আয়শার নামে সুবাহ একটি সাধারণ ডায়েরি করেছেন। জি ডি নং ১২৩৯। সুবাহ জানান, গত তিন মাস আগে গ্রামের বাড়ি থেকে আয়শা খাতুনকে নিয়ে আসি। সে আমার বাসায় কাজ করতেন। শুটিং থাকলে সাথে নিয়ে যেতাম। অল্প দিনে সে একান্ত বিশ্বস্ত হওয়ায় কখনো ঘরের আলমারি তালাবদ্ধ করতাম না। গৃহকর্মী কয়েকদিন আগে আমার আলমারি থেকে কিছু টাকা ও একটি সোনার চেইন চুরি করেছেন। আমি এই জন্য হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করেছি। অনেক বুঝিয়ে বলার পরও সে চুরির কথা শিকার করছেন না।
সুবাহ আরও বলেন, তাকে আমি দাদি বলে ডাকতাম কারণ আমার আপন দাদি ১৫ বছর আগে মারা গেছেন। তাই তার বয়সের কোন মহিলা দেখলে দাদি ডাকি। মানুষকে বিশ্বাস করাই কঠিন হয়ে গেছে। লোভে পরে হয়তো সে আমার আরও বড় ধরনের ক্ষতি করতে পারতো। এখন কিছু টাকা আর জিনিসের ওপর দিয়ে গেছে। সবাই সাবধানে থাকবেন। নিজেদের দামি মালামাল টাকা পয়সা সাবধানে রাখবেন। অবশ্যই বাসার গহকর্মী ও দারোয়ানের ছবি ও জাতীয় পরিচয় পত্র সংগ্রহ করে রাখবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com