1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম শ্রীবরদীতে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে এমপি রুবেলের মতবিনিময় বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জোগাতে গার্মেন্টসে কাজ করতে চান শ্রীবরদীর মেধাবী ফাহিমের বিদ্যুৎ সংকটে ভেঙে পড়েছে শিক্ষাব্যবস্থা, ‘হায় হায়’ করছে এসএসসি পরীক্ষার্থীরা দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: সংসদে জ্বালানিমন্ত্রী ৭২ বোতল ফেন্সিডিলসহ আটক স্বেচ্ছাসেবক দল নেতা, পরে বহিষ্কার এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা জ্বালানি তেলের সরবরাহ বাড়ছে আজ থেকে সোমবার বগুড়া সিটি কর্পোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মেসির জোড়া গোলে ইন্টার মায়ামির জয়

দ্বন্দ্বে কাজল-সামান্থা!

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল ও সামান্থা আক্কেনেনি। ‘লাইভ টেলিকাস্ট’ ও ‘দ্য ফ্যামিলি ম্যান টু’ ওয়েব সিরিজের মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে অভিষেক হতে যাচ্ছে তাদের। এ দুটি ওয়েব সিরিজ আগামী ১২ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে। আর এই মাধ্যমে অভিষেকেই মুখোমুখি হতে যাচ্ছেন কাজল-সামান্থা। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন—কাজল আগরওয়াল ও সামান্থার মধ্যে ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নেই। কিন্তু অপ্রত্যাশিতভাবে একই দিনে মুক্তি পাচ্ছে তাদের অভিনীত ওয়েব সিরিজ। এতে করে ব্যবসায়ীকভাবে লোকসানের একটি ঝুঁকি থেকে যায়! এ নিয়ে তাদের মাঝে একটি চাপা দ্বন্দ্ব বিরাজ করছে।

কাজলের পরবর্তী সিনেমা ‘আচার্য’। মধুচন্দ্রিমা শেষে এ সিনেমার মাধ্যমে গত ১৫ ডিসেম্বর শুটিংয়ে ফেরেন এই অভিনেত্রী। ‘আচার্য’ ছাড়াও কমল হাসানের সঙ্গে ‘ইন্ডিয়ান টু’ সিনেমায় দেখা যাবে কাজলকে। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে এই অভিনেত্রীর ‘প্যারিস প্যারিস’ সিনেমাটি।

অন্যদিকে ‘স্যাম জ্যাম’ নামে একটি টক শো সঞ্চালনা করছেন সামান্থা। এটি ডিজিটাল প্ল্যাটফর্ম ‘আহা’-তে প্রচার হয়। বর্তমানে তার ঝুলিতে একাধিক সিনেমার কাজ রয়েছে। ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ সিনেমায় দেখা যাবে তাকে। এছাড়া অশ্বিন সারাবানান পরিচালিত ‘গেম ওভার’ সিনেমায় অভিনয় করবেন এই অভিনেত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com