1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নালিতাবাড়ীতে অগ্নিকান্ডে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে দুটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলার বালুঘাটা বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সোয়া ১২টার দিকে মাসুদ মিয়ার তালাবদ্ধ লেপ-তোষকের দোকান থেকে আকস্মিক অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। এসময় আশপাশের দোকানে থাকা লোকজন টের পেয়ে নেভাতে এলে মূহুর্তেই পাশের সাদ্দাম হোসেনের মুদীর দোকানেও লেগে যায়। স্থানীয়রা দ্রুত নেভানোর চেষ্টা করলেও কয়েক মিনিটেই দোকান দুটি ভস্মিভূত হয়। এতে দুটি ব্যবসা প্রতিষ্ঠানের অন্তত ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে পাশে থাকা কামরুজ্জামানের মুদীর দোকান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নালিতাবাড়ী ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com